সারাদেশ

বোয়ালমারীতে নব নির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামাল আহমেদ গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

কামাল আহমেদ নৌকা প্রতীক নিয়ে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শেখর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ থেকে বিজয়ী একমাত্র চেয়ারম্যান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি আমার ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়নে পরিণত করব। এক্ষেত্রে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাহায্য চান।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে সৈয়দ তারেক আব্দুল্লাহ এবং একই বংশীয় সৈয়দ আজিজুর রহমানের ছেলে সৈয়দ জিল্লুর রহমান আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। তারেক আব্দুল্লাহ পৌর যুবলীগের সদস্য এবং জিল্লুর রহমান বিএনপি ঘরানার।

তিনি আরো বলেন, জিল্লুর রহমান বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সম্পর্কে আজেবাজে কথা বলে বেড়াচ্ছে। আর সৈয়দ তারেক আব্দুল্লাহ আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়েও সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তার ফেসবুক আইডিতে আমার সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর স্ট্যাটাস দিচ্ছে। আমি এ ব্যাপারে তারেক আব্দুল্লাহর বিরুদ্ধে মানহানিকর ও আইসিটি মামলা করব।

নবনির্বাচিত কামাল আহমেদ আরো বলেন, সৈয়দ তারেক আব্দুল্লাহ নির্বাচনের কয়েকদিন আগে আমার নিকট মোটা অংকের টাকা দাবি করে। আমি ওই টাকা না দেয়ায় সে আমার গাড়ির ড্রাইভার আনিসের সামনে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত সৈয়দ তারেক মো. আবদুল্লাহ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোন ভিত্তি নেই। রাজনৈতিক ভাবে আমাকে হেয় করার জন্য এই উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা