সারাদেশ

হবিগঞ্জে এসপি-ওসির বিরুদ্ধে মামলার আবেদন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫৪ জন পুলিশ সদস্যে বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ আবেদন জানান। শুনানি শেষে বিচারক মামলাটির বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার আসামীরা হলেন, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী, ডিবি’র ওসি আল-আমিন, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান, এএসআই আবু জাবের, এএসআই বাপ্পী রুদ্র পাল ও এএসআই আলমগীর হোসেনসহ ৫৪ জন পুলিশ সদস্য।

মামলার বাদি অ্যাডভোকেট শামছুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে মামলার আসামীদের হুকুমে ১২শ’ রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে ৩ জন নেতাকর্মীর চোখ হারানোর পথে। একজনের পুরো শরীর ফুটো হয়ে গেছে। এ অবস্থায় ন্যায় বিচারের আশায় আমরা মামলার আবেদন করেছি। আশা করছি ন্যায় বিচার পাব।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি গত ২২ ডিসেম্বর শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে একটি সমাবেশ আ‎হ্বান করে। কিন্তু পুলিশ দলীয় কার্যালয়ের সামনে একটি ছোট মঞ্চ তৈরির কাজে বাধা দেয়। এছাড়া রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ।

বেলা ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুবদলের কেন্দ্রীয়
সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপি নেত্রী শাম্মী আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হন। সভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেন।

কিন্তু পুলিশ শহরের সকল প্রবেশ মুখে চেক পোষ্ট বসিয়ে সভাস্থলে আসা নেতাকর্মীদের আটক ও হয়রানি করতে থাকেন। পুলিশ সমাবেশ স্থলের সামনে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণ শুরু করে। এতে বহু নেতাকর্মী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মামলার আসামীগণ বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ১২শ’ রাউন্ড রাবার বুলেট এবং ৯০টি টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে ৩শ নেতাকর্মীকে আহত হন।

বিনা কারণে শান্তিপ্রিয় নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে মারাত্মক অঙ্গহানি ও গুরুতর জখম করে পুলিশ শাস্তিযোগ্য অপরাধ করেছে বিধায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা