সারাদেশ

হাতিয়াতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় দুই মোটরসাইকেল আরোহীও গুরুত্বর আহত হয়। নিহত মো.রাসেল (৩৫) হাতিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের মৃত মো. ইব্রাহীমের ছেলে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নলচিরা টু জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো,হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের হাজী আমিনুল হকের ছেলে মো.শরীফ(২৫), বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড়ের আব্দুল মোতালেবের ছেলে মো.নিজাম উদ্দিন (২৪), চরকিং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড়ের আক্তার হোসেনের ছেলে সৌরভ (১৮)।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৬টার সময় একটি মোটরসাইকেল হাতিয়ার আফাজিয়া বাজার থেকে ওছখালী সদরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি হাতিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছলে সড়কের পাশে থাকা এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই পথচারীর মৃত্যু হয় এবং ৩ মোটর সাইকেল আরোহী আহত হয়। পরে স্থানীরা আহদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত পথচারীকে মৃত ঘোষণা করেন। আহতের মধ্যে মো. নিজাম উদ্দিন ও সৌরভের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা