সারাদেশ

ঝালকাঠিতে সেই লঞ্চ জব্দ, ঘটনাস্থলে তদন্ত দল

এস এম রেজাউল করিম, ঝালকঠি: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের গঠিত দু’কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষে গঠিত হওয়া তদন্ত কমিটির প্রদান ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম সকালে ক্ষতিগ্রস্থ লঞ্চ পরিদর্শন করেছেন।

অপরদিকে, নৌ পরিবহন মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটির ৪ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) দিনভর তারা লঞ্চের ইঞ্চিন রুমসহ পুরো লঞ্চ তদন্ত করে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে তা লিপিবদ্ধ করেন।

তদন্ত কমিটির আহবায়ক নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্চিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এন্ড এক্সামিনার মো. আরাফাত হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ লঞ্চ পরিদর্শন করেছি। লঞ্চ দুর্ঘটনায় পরে যে স্থানে ভিড়েছে, সেখানে আমরা পরিদর্শন করব। আহতদের সাথে কথা বলে জানা চেষ্টা করব কিভাবে দূর্ঘটনা ঘটেছে। মাষ্টার ও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করব।

অপরদিকে, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠি সদর থানা পুলিশ জব্দ করেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে লঞ্চ থেকে পুড়ে যাওয়া দুটি মোটর সাইকেল আলামত হিসেব জব্দ করে থানায় নিয়ে যায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।

এদিকে, ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ষ্ঠ দিনের মতো উদ্ধার কাজ চলাকালে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিষখালী নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ৩ ঘন্টার ব্যবধানে আরও অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠির ডহরশংকর নামক এলাকায় বিষখালী নদীর তীরে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা দড়ি দিয়ে বেধে রেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ ঘাটে নিয়ে আসে
উদ্ধার হওয়া মরদেহ দুটির কোন লাশ সনাক্ত করা হয়নি। সনাক্ত করা হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত এঘটনায় মোট ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোট নিহতের সংখ্য ৪৬জন। এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া মৃতদেহের একটি ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে এবং যুবকের মৃতদেহ রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ ও যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। নারীর পড়নে ছিলো গোলাপী রঙ্গের কামিজ এবং যুবকের পড়নে ছিল জিন্স ও শীতের কাপড়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এই নারী ওই লঞ্চের যাত্রী। সুরতহালের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, উদ্ধারকৃত যুবকের হাত এবং মুখমন্ডল আগুনে পোড়া ছিল। তাই ধারণা করছি তিনি লঞ্চের যাত্রী ছিলেন। সুরতহালের পর মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চের এই দুই যাত্রীর মরদেহের পরিচয় মেলেনি। এ নিয়ে উদ্ধারকৃত মোট মৃতদেহের সংখ্যা দাড়ালো ৪৪ জনে।

বরিশাল ফায়ার সার্ভিস ডুবুরি টিম লিডার হুমায়ুন কবির ও ঝালকাঠি নৌ পুলিশ পরিদর্শক সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোষ্টগার্ড সহ অনেকেই উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। খবর পেলেই মরদেহ উদ্ধার করে তুলে এনে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা