সারাদেশ

কালকিনিতে গরুর ফার্মে অগ্নি সংযোগের অভিযোগ

শফিক স্বপন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে মো. আবুল কালাম চোকদার (৫৫) নামে এক অসহায় কৃষকের গরুর ফার্মে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে দুই জন। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ অগ্নি সংযোগের ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার দক্ষিণ রামারপোল গ্রামের আব্দুল মান্নান চোকদারের ছেলে অসহায় কৃষক আবুল কালাম ঋণ করে তার বাড়িতে একটি গরুর ফার্ম তৈরি করেন। ওই ফার্মে তিনি দীর্ঘদিন যাবত ১০টি গরু ও বেশ কিছু ছাগল লালন-পালন করে আসছেন। কিন্তু মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কে বা কারা তার গরুর ফার্মে অগুন লাগিয়ে পালিয়ে যায়।

পর মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টাব্যাপী প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক আবুল কালামের দুইটি গরু ও দুইটি ছাগল পুরে যায়। এতে করে প্রায় ৫ লক্ষা টাকার ক্ষতি হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে ফার্মের মালিক আবুল কালামসহ দুইজন আহত হন। পরে আহত আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভূক্তভোগী আবুল কালামের স্ত্রী সাহানাজ পাভীন বলেন, আমাদের জমি নিয়ে বিরোধের জের ধরে এ কাজ করা হয়েছে। তাই আমরা তাদের নামে মামলা করবো।

এ ব্যাপারে রামারপোল মোল্লারহাট বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল রব মোল্লা বলেন, আবুল কালাম চোকদারের গরুর ফার্মে রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা