সারাদেশ

পাহাড়ে সন্ত্রাস: দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রূপকারী ইউনিয়নের দুকিলো নামক স্থানে পাহাড়ের দুই সন্ত্রাসী পক্ষের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জানং চাকমা (৩৮)। সে গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য । তবে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য এ ঘটনায় নিহত হলেও তার নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা