সারাদেশ

সুবর্ণচরে শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ১৬ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মাকে থানায় নিয়ে গেছে পুলিশ।

বুধবার (২৯ডিসেম্বর ) দুপুরে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাবের বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহিদুল ইসলাম উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাবের বাড়ির রাজমিস্ত্রি মোক্তার হোসেনের ছেলে।

নিহতের দাদা আব্দুল ওহাব বলেন, নিহত শিশুর মা ছামনা খাতুন সকাল ১০টার দিকে শিশুটিকে নিয়ে তার কক্ষের দরজা বন্ধ করে খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর তার ওই কক্ষে শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে শিশু ও তার মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন থেকে গৃহবধূ ছামনা মানসিক সমস্যায় ভূগছে। চিকিৎসা করলেও সে সুস্থ হয়ে উঠেনি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মুখমণ্ডলে কিছু আঁচড়ের চিহ্ন দেখা গেছে। পরিবার বলছে জিনের হামলা। তাৎক্ষণিক নিহত শিশুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা