সারাদেশ

উলিপুরে টয়লেট থেকে ব্যালট পেপার উদ্ধার 

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ২৯ ডিসেম্বর (বুধবার) দুপুরে ধামশ্রনি ইউনিয়নের ভোট কেন্দ্রের কয়েকটি টয়লেট থেকে ছিলকৃত ও সাদা ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা।

এ বিষয়টিকে কেন্দ্র করে ধামশ্রণি ইউনিয়নের গণমানুষ ও প্রার্থীরা ভোট বর্জনের উদ্দেশে মিছিলসহ একটি মানববদ্ধন করে উপজেলা কার্যালয় চত্বরের সামনে উপস্খিত হয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেয়।

গত ২৬ ডিসেম্বর বেশ কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হলেও দুর্গাপুর, তববকপুর, বুড়াবুড়ি, সাহেবের আলগা ইউনিয়নের ফলাফল ঘোষণা দেয়া সম্ভব হয়নি। এই উপজেলার মানুষের মুখে মুখে শোনা যায় ভোট সুষ্ঠ হয় নি। কোথাও কোথাও ব্যালট পেপার ছিনতাইও হয়েছে।

এরই মধ্যে দু’দিন পর ধামশ্রেণি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভদ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ নং ওয়ার্ডের দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে বেশ কিছু ছিলকৃত ও সাদা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা।

বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়লে প্রার্থীরা সমবেত হতে থাকে। চেয়ারম্যান প্রার্থী কবির সরকার সাড়ুন, রাকিবুল সরদার, সিরাজুল ইসলাম সরদার, আলহাজ্ব মফিজল ইসলাম জানান, আমরা এমন ভোট মানি না এই ভোটে কারচুপি হয়েছে।

উপেজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, একটি লিখিত অভিযোগ এবং বিষয়টি উর্ধতন কর্মকর্তাগণকে অবগত করেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান, কিছু এলাকায় ব্যালট ছিনতাই হওয়ার কারণে ভোট বর্জন করা হয়েছে, ছিনতাইকারিরা এই ব্যালট পেপারগুলো এভাবে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা