ছবি প্রতীকী
সারাদেশ

স্বর্ণ চোরাচালান: একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে সোনা চোরাচালান মামলায় দিলীপ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ রায় ঘোষণা করেন স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল।

সাজাপ্রাপ্ত দিলীপ বিশ্বাস বেনাপোলের ৩ নম্বর ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিমল কুমার রায় জানান, ২০১৯ সালের ১৩ নভেম্বর বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দিলীপ বিশ্বাসকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো দুটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন দুই কেজি। দাম ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিবির হাবিলদার উবায়দুল্লাহ হক বাদী হয়ে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানা একটি মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা