ছবি সংগৃহীত
সারাদেশ

৫৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪ 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ২০০ টাকা, ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মোস্তাফিজুর রহমান।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুর জেলার জামিয়ার পাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) ও হাজরা বাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর একটি দল। এ সময় ৫৩ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা