সারাদেশ

এবার চট্টগ্রামেও হাফ ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিণিধি: শিক্ষার্থীদের গনআন্দোলন ও দাবির মুখে ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীতেও গণপরিবহণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। রোববার বেলা সোয়া ১১টায় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।

নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। ১১ ডিসেম্বর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

রাজধানীর মতো চট্টগ্রাম মহানগরীতে বাসে অর্ধেক ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতি কিছু শর্ত আরোপ করছে। এ শর্তগুলোও প্রায় একই রকম।

সেগুলো হচ্ছে- সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া হবে। ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সরকারি ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম মহানগরে কার্যকর থাকবে।

সরকারি জ্বালানির বাড়িয়ে দেওয়ায় পরিবহণ মালিকরা বাসভাড়া বাড়িয়ে দেয়। বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়াসহ ১১ দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও গেত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা