সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ে বাড়িতে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে একটি বিয়ে বাড়িতে বর-কনের স্বজনদের মধ্যে মত-বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও আট জন।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কনের ভাই হারেসুর রহমান ও চাচাতো ভাই আনোয়ার সাদেককে আটক করেছে পুলিশ।

উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে গতকাল শনিবার রাতে এ সংঘর্ষ ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. শিহাব কায়সার খান।

নিহত মোহাম্মদ বেলাল উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে।

আহত ব্যক্তিরা হলো—বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

এসপি শিহাব কায়সার জানান, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়ে করার সম্মতি জানালে মেয়েটির পরিবার রাজি হয়নি। পরে পাঁচ দিন আগে ইদ্রিসের বাড়ি চলে যায় ওই তরুণী। পরে গতকাল শনিবার রাতে ওই বাড়িতেই তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিন্তু, বিয়েতে অসম্মতি থাকায় কনের স্বজনেরা অনুষ্ঠানের আয়োজন নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে গতকাল শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠানস্থলে বরপক্ষের লোকজনের ওপর হামলা চালায় কনের স্বজনেরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়।

এপিবিএন-এর অধিনায়ক জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ বেলাল নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চার জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা