সারাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে তেলবাহী ট্যাংকার চাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোলে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (২৫) সে জেলার সদর উপজেলার রামহরিতালুক গ্রামের জাহের ওরফে সুমনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে জরুরি কাজে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যায় । ওই জায়গা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের কালাপোল এলাকায় পৌঁছলে সোনাইমুড়ীমুখী একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ওই গৃহবধূ পড়ে গিয়ে তেলবাহী ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি জানান, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখে এবং ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা