ছবি সংগৃহীত
সারাদেশ

ওমিক্রন: হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: ওমিক্রন প্রতিরোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর এ আলম।

জানা গেছে, ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার হচ্ছে না, তবে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা এই ইমিগ্রেশন ব্যবহার করে দেশে ফিরতে পারছেন।

এদিকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্যবিধির বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার পর তাদেরকে ইমিগ্রেশন পাস দেয়া হচ্ছে। ভারত থেকে আসা সকল পাসপোর্ট যাত্রীদের করোনাভাইরাসের নেগেটিভ সনদ, রক্ত পরীক্ষাসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা