ছবি সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- এরশাদ মিয়া গ্রুপের মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া (২২)। এর মধ্যে গুলিবিদ্ধ কালন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়া গ্রুপের প্রবাসী আলমগীর হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নরসিংদীতে তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় মালেক গ্রুপের ৭/৮ জন তাকে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় থানায় মামলা হলে আসামিরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নিয়ে আসে। আজ প্রতিপক্ষ মালেকের দলের লোকজন অস্ত্র নিয়ে এলাকায় ঢোকার চেষ্টা করলে এরশাদ গ্রুপের লোকজন বাঁধা দেয়। এসময় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হন।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা