ছবি সংগৃহীত
সারাদেশ

ফেরি চালু হচ্ছে না শিমুলিয়া-মাজিরকান্দি নৌরুটে

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-মাজিরকান্দি নৌরুটে ফেরি চলাচল চালু করা যাচ্ছে না।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান।

জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বিকল্প হিসেবে শিমুলিয়া-মাজিরকান্দি নৌরুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সে লক্ষে আজ দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৩ নম্বর ঘাট থেকে যাত্রী ও ৪৫টি যানবাহন নিয়ে পরীক্ষামূলক মাঝিরকান্দির দিকে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা। ফেরিটি ১টা ৫০ মিনিটে মাজিরকান্দি ঘাটে পৌঁছালেও ঘাটের অদূরে নাব্য সংকটে কয়েকবার আটকা পড়ে।

এ সময় ফেরিতে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধির যৌথ পর্যবেক্ষক দলের সদস্যরা।

পর্যবেক্ষণ শেষে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানান, এ নৌরুটের তিন থেকে চারটি জায়গায় নাব্য সংকটের সমস্যা আছে। সেসব জায়গায় বিআইডব্লিউটিএ থেকে ড্রেজিংকাজ চলছে। নাব্য সংকট নিরসনে আগামী এক সপ্তাহ ড্রেজিংয়ের কাজ চলবে। ড্রেজিং শেষ হলে এ নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করতে পারবে।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা