ছবি সংগৃহীত
সারাদেশ

চলে গেলেন ভাষাসৈনিক গোলাম হাসনায়েন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৪ ডিসেম্বর) ভোর ৫টায় পাবনা শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

গোলাম হাসনায়েনের মৃত্যুর খবরে পাবনায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আছর পাবনা শহরের টেকনিক্যাল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গোলাম হাসনায়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সাবেক এ এমপির।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী রাজনীতিবীদ গোলাম হাসনায়েন ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি উল্লাপাড়া গ্রামে তার নানা জমিদার মনির উদ্দিন আহমেদের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করেন। ১৯৬১ সালের ১০ এপ্রিল পাবনা জেলা বারে আইনজীবী হিসেবে যোগ দেন। ষাটের দশকে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন।

১৯৭০ সালের পর মহান মুক্তিযুদ্ধ চলাকালে তার অবদান স্মরণীয়। ১৯৬৯ সালে উত্তরবঙ্গের স্পেশাল মার্শাল ল কোর্টের স্পেশাল পিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিযুক্ত হন তিনি।

১৯৭৭ সালে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন গোলাম হাসনায়েন। ১৯৮২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী তালিকাভুক্ত হন এবং উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তিনি মোকদ্দমা পরিচালনা করেন। বাংলাদেশের সংবিধানে যাদের সই রয়েছে তাদের মধ্যে অন্যতম গোলাম হাসনায়েন। ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা