সারাদেশ

চরফ্যাশনে র‌্যবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ভোলা: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

রোববার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চর কুকরি-মুকরিতে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহতরা জলদস্যু বাহিনীর সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে জলদস্যুদের ধরতে চর কুকরিমুকরির বনে র‌্যাব অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে র‌্যাব বিস্তারিত জানাবে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা