কোম্পানীগঞ্জে নিহত বেড়ে ৩
সারাদেশ

কোম্পানীগঞ্জে নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৩ সিএনজি যাত্রী।

নিহতরা হলেন, উপজেলার সিরাজপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির পরিমল সূত্রধরের ছেলে শিমুল কুমার সূত্রধর (১৮), একই বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৩৫) ও কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)।

রোববার (৩০ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে বসুরহাট পৌরসভার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়ন সূত্রধর ও চন্দনা রাণী সূত্রধর মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রোববার রাতে শিমুল কুমার সূত্রধর মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ঢাকা নেয়ার পথে রোববার রাতে শিমুল নামে এক যুবক মারা যান। এতে আরও তিন সিএনজি যাত্রী আহত হন।

পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ আরো জানান, কাভার্ডভ্যানসহ চালক মো. মাসুম ভূঁইয়াকে (২৯) আটক করা হয়েছে। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউসুফের ছেলে। এ ঘটনায় সড়ক আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা