সারাদেশ

আ’লীগ নেতাকে হত্যা, যুবলীগ কর্মীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভুঁইয়া রিপনকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবলীগ কর্মী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, শনিবার রোববার (৩০ অক্টোবর) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদুল হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন।

রাশেদুজ্জামান অন্তর (২২) নামের এই যুবলীগ কর্মী বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের মৃত নূর হোসেন আজগরের ছেলে। এর আগে গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে, ছাত্রলীগের সাবেক নেতা ও তালুয়া চাঁদপুর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আশিকুর রহমানকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার (৩০ অক্টোবর) রাতে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান রনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পুকুর থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাাঁদপুর বারিয়াহাট গাছতলা নামক স্থানে আবু ছায়েদ ভুঁইয়া রিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

নিহত আবু সায়েদ ভূঁইয়া রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রফিক ভূঁইয়ার ছেলে।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে গত শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৭-৮ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা