ছবি সংগৃহীত
সারাদেশ

স্ত্রীর যৌতুক মামলায় এসআই কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: গাজীপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় শফিকুল ইসলাম সরকার (৪৪) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) এ আদেশ দেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুখ।

অভিযুক্ত শফিকুল নরসিংদী জেলার মনোহরদীর লেবুতলা এলাকার সিরাজুল ইসলাম সরকারের ছেলে এবং মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।

মামলার বাদী নুরুন নাহার সুলতানা (৩৯)। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালে অভিযুক্ত শফিকুল ইসলাম সরকারের সঙ্গে বিয়ে হয় নুরুন নাহারের। প্রায় ৩ বছর আগে বাড়ি করার জন্য স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি করেন শফিকুল। পরে এনিয়ে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় ২০২০ সালের ১৪ ডিসেম্বর আদালতে একটি মামলা করেন নুরুন নাহার। এরপর সমঝোতার শর্তে মামলা প্রতাহার করতে বাদীকে বাধ্য করেন এসআই শফিকুল। মামলা প্রতাহার করার পর আবারও যৌতুক দাবি করেন তিনি। পরে চলতি বছরের ১৮ জুলাই গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত আমলে নিয়ে সমন জারি করেন।

মামলা নম্বর ২৮৫/২১। ধার্য তারিখে অভিযুক্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুখের আদালতে উপস্থিত হয়ে এসআই শফিকুল ইসলাম জামিন আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তোফাজ্জল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা