ছবি সংগৃহীত
সারাদেশ

গ্যাসলাইন ফেটে আগুন, ১০ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার কোটবাড়ি এলাকায় গ্যাসলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ দোকান ভস্মীভূত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলের দিকে মহাসড়কের পাশে কোটবাড়ি এলাকায় গ্যাসলাইন ফেটে হঠাৎ একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা