ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারের মেয়রের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রতিবাদে সেখানে বিক্ষোভ হয়েছে; এতে সংহতি প্রকাশ করেছে পৌর পরিষদ। পাশাপাশি সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা করেছে তারা।

পৌরসভা সম্মেলন কক্ষে রোববার (৩১ অক্টোবর) রাতে আয়োজিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি ও কাউন্সিলর সালাউদ্দিন সেতু।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা, চলমান সড়ক উন্নয়ন কাজ এবং জাতীয়তা-জন্ম-মৃত্যু সনদসহ পৌরসভার সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা বন্ধ রাখার ঘোষণা দেন কাউন্সিলররা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা