ছবি: সংগৃহীত
অপরাধ

হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি: কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৭ সালে এক স্কুল ছাত্র রমজান আলীকে (৮) হত্যার অভিযোগে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডিস বিল নিয়ে ঘুষিতে গ্রাহক নিহত

রোববার (১৩ আগস্ট) বিকেলে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আজহারুল ইসলাম রিপন (পলাতক) কুমিল্লা নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ির মো. বিল্লাল হোসেনের ছেলে ও একই জেলার বুড়িচং উপজেলার মৃত সৈয়দ আব্বাসের ছেলে আইয়ুব আলী।

আরও পড়ুন: মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, বুড়িচং উপজেলার হাবিল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল একই এলাকার আলী গংদের সাথে।

২০০৭ সালের ১ জুলাই সকাল ১০ টা দিকে হাবিলের ছেলে রমজান আলী খেলতে গিয়ে ফিরে না আসায় এলাকায় মাইকিং করা হয়। এরপর ক্যান্টনমেন্ট পারহাউজে নিখোঁজের ১ দিন পর রমজানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাস ও আইয়ুব খান তদন্তে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় রিপনকে গ্রেফতার করেন।

আরও পড়ুন: শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

গ্রেফতার হওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার স্বীকারোক্তিতে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ মামলাটি বিচার শেষে সন্দেহাতীত ভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেয় আদালত।

আরও পড়ুন: ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন উদ্বোধন

মামলার অপর ২ আসামি রনি ও মাসুমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলীসহ অপর ২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি রিপন পলাতক রয়েছেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা