ছবি : সংগৃহিত
অপরাধ
বেনাপোলে শ্রমিকদের উপর বোমাবাজি

৫১ জনের নামে পুলিশের চার্জশিট

বেনাপোল প্রতিনিধি: কর্তৃত্ব ও প্রভাব বিস্তারকে ঘিরে যশোরের বেনাপোলে স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের উপর বোমা হামলার ঘটনায় রোববার ৫১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই আবুল হাসান এই চার্জশিট জমা দেন।

অভিযুক্তরা বেনাপোলের দিঘিরপাড়, দৌলতপুর, খড়িডাঙ্গা, রঘুনাথপুর, নামাজগ্রাম বাওড়কান্দা, ভবেরবেড়, ছোট আঁচড়া, বেনাপোল, বড় আঁচড়া, কাগমারি, তালশারি, বৃত্তি আঁচড়া, বারোপোতা, বালুন্ডা, কাগজপুকুর, রাজাপুর ও রামপুর এলাকার বাসিন্দা। এর মধ্যে অনেকেই বন্দরের সাবেক শ্রমিক।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৮ মার্চ সকালে মামলার প্রধান আসামি রাশেদ আলীর নেতৃত্বে ৫০/৬০ বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটের সামনে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন: ছাত্রী ধর্ষণ, তরুণের মৃত্যুদণ্ড

এ সময় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু হোসেনের নেতৃত্বে ৪শ/৫শ শ্রমিক প্রতিহত করার চেষ্টা করলে আসামিরা বেশুমার বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বন্দরের কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এর ঘটনায় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু হোসেন ৩৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হাসান জানায়, মামলার তদন্তকালে জানা যায়, হামলাকারীরা এর আগে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন। তারা ক্ষমতা হারানোর পর ফের জবর দখলের জন্য এ বোমা হামলার চালায়।

এ ঘটনার সাথে এজাহারভুক্ত আসামি ছাড়াও আরো ১৬ জনের সম্পৃক্তা পাওয়া যায়। এছাড়া মামলার তদন্তকালে এজাহারভুক্ত এক আসামি মারা যায়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

এ কারণে তাকে অব্যাহতির আবেদন জানিয়ে এবং এজাহারভুক্ত অপর ৩৫ জন এবং তদন্তে প্রকাশিত ১৬ জন মোট ৫১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা