ছবি : সংগৃহিত
অপরাধ
ঠাকুরগাঁওয়ে যৌতুকের জন্যে নির্যাতন

গৃহবধূর মাথার চুল কেটে নিলো স্বামী-সতীন

ঠাকুরগাঁও প্রতিনিধি: যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় পাষণ্ড স্বামী ও সতীন মিলে রোজিনা বেগম নামে এক নারীকে বেধরক মারপিট করে সমাজে কূলটা বানাতে মাথার চুল কেটে দিয়েছে। শুধু তাই নয়, লাঞ্চনার শিকার ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে গোপন করতে বাড়ির পাশের বাঁশ ঝাড়ে মৃত ভেবে ফেলে আসে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

পরে খবর পেয়ে পুলিশ বাঁশঝাড় হতে ওই নারীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বামী,সতীন ও সতীনের ছেলে সহ ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর ডাঙ্গাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে নূর আলম ৩ বছর আগে রানীশংকৈল উপজেলার গোগর সরকারপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে রোজিনা বেগমকে বিয়ে করে।

আরও পড়ুন: পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বিয়ের পর তাকে নিয়ে ঠাকুরগাঁও শহরের ভাড়া বাসায় বসবাস করতে থাকে নূর আলম। এদিকে ব্যবসার টাকা লাটে উঠলে পূনরায় ব্যবসা চালু করার জন্য দেড় লক্ষ টাকা যৌতুক দাবি করে রোজিনার কাছে।কিন্তু পিতৃ মাতৃহীন রোজিনা স্বামীর শত নির্যাতন সহ্য করতে থাকে।

এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) রাতে নূর আলম রোজিনার ভাড়া বাসায় উঠে এবং যৌতুকের টাকার জন্য চাপ দেয়।

বুধবার সকালে নূর আলম রোজিনার মোবাইল ফোন নিয়ে গ্রামের বাড়ি মধুপুর গ্রামে চলে আসে। বিষয়টি টের পেয়ে রোজিনাও নূর আলমের গ্রামের বাসায় আসে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে নূর আলম ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং তার ২ ছেলে।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে নূর আলম মাথার চুল ধরে তাকে কাবু করে এবং তার প্রথম স্ত্রী রুনা ও তাদের ২ ছেলে রোজিনাকে বেধরক মারপিট করে। শুধু তাই, রোজিনা যাতে পরবর্তীতে ওই বাড়িতে আসতে না পারে সেজন্য সমাজে কূলটা বানাতে তার মাথার চুল কাচি দিয়ে কেটে দেয় সতীন রুনা বেগম। তারপরও থামেনি তাদের নির্যাতন।

এ পর্যায়ে রুনা বেগম জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তার লাশ গোপনের উদ্দেশ্যে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে ফেলে দেয় তারা।

খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ একটি বাঁশঝাড় হতে গৃহবধূ রোজিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রোজিনার স্বামী নূর আলম, সতীন রুনা বেগম ও সতীনের ছেলে সুজনকে আটক করেছে।

রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, গৃহবধূকে মারপিট করে মাথার চুল কেটে দিয়ে বাঁশঝাড়ে ফেলে রাখার ঘটনায় পুলিশ ঘটনাস্থল হতে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। রাতেই নির্যাতনের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

ইতালিতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

জীবিকার সন্ধানে ২০১০ সালে ইতালিতে পাড়ি জমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে।...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা