সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ জনের 

নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহে: ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা (২০)।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশনের পাশ থেকে ইউটার্ন করার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।

এ সময় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে ২ জনের মৃত্যু হয়। বাকি ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ত্রিশাল থানার এসআই আমিনুল বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে এরা মুনজিম গার্মেন্টসের শ্রমিক।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত দুজনই ভালুকা উপজেলার বাসিন্দা। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা