ছবি: সংগৃহীত
সারাদেশ

পীরগঞ্জের ঘটনায় গ্রেফতার আরও ১১

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও এগারোজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরও এগারোজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ। এর পরদিন ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিতোষ সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জন।

প্রসঙ্গত, পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার পরিতোষ নামের ওই যুবক ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট বা কমেন্ট করেছেন- এমন অভিযোগে রবিবার (১৭ অক্টোবর) বিকেলে তার বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একপর্যায়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে ভয়ে তিনি সপরিবারে পালিয়ে যান। খবর পেয়ে ওই যুবকের বাড়িতে গিয়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ। কিন্তু সেখান থেকে আধা কিলোমিটার দূরে বেশ কিছু হিন্দু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপরও আগুনে ২৯ বসতঘর, দুটি রান্নাঘর, দুটি গোয়াল ঘর এবং বিশটি খড়ের গাদা আগুনে পুড়ে যায়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা