সারাদেশ

তিনি স্ত্রীর কথায় চলেন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাস ঘাতক। তিনি কোনো নেতা নয়, তার মধ্যে নেতার চরিত্র তার নেই। তিনি তার স্ত্রীর কথায় চলেন।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মোহাম্মদ (স.) এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রত্যেক স্তরে মহানবীর আর্দশ লালন পালন করার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে উদ্দেশ্য করে বলেন, তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে দশ টাকা চালান আছেনি। এখানের কোন কর্মীর সাথে তার যোগাযোগ আছেনি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিন, প্রতারকদের সাথে। তাদের সঙ্গে তার সম্পর্ক।

তিনি আরও বলেন, আজকে এ কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। আজকে যারা মানবতার জন্য অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কারাগারে নিয়ে মুজাক্কির হত্যা মামলার সাথে জড়িত করছে। তার অনুসারী বাদলের কাছে ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ সাড়ে ৩ লক্ষ টাকা চেয়েছে বলে অভিযোগ করেন কাদের মির্জা। আর তার প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা কি চলতে দেয়া যায়। এটার জন্য দায়ী ওবায়দুল কাদের।

কাদের মির্জা বলেন, নোয়াখালীর চৌমুহনীতে একজন জ্যান্ত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে। অনেকে এখনো হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এ এসপি কি জন্য রাখছে? আমাদের জন্য। আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা