সারাদেশ

নোয়াখালীতে ভাড়াটিয়া সেজে শিশু চুরি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল থেকে এক শিশু চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া শিশুর নাম বিবি মরিয়ম (২) সে লক্ষীপুর জেলার বাসিন্দা রাকিবুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন খুরশিদের বাড়ি থেকে শিশু চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় একই দিন রাত দশটার দিকে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, চুরি হওয়া শিশুর পিতা চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খুরশিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছে এবং পৌরসভা এলাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত সাতদিন আগে এক মহিলা তার পাশের একটি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় উঠে। মঙ্গলবার সকালে তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে অজ্ঞাত পরিচয় মহিলা তার শিশু কন্যাকে চুরি করে পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি হওয়া শিশু বিবি মরিয়মের মা সকাল দশটার দিকে তাকে পার্শ্ববর্তী বাসার এক মহিলার কাছে রেখে যায়। পরে দুইটার দিকে এসে ওই ভাড়াটিয়া মহিলা ও তার শিশুর কন্যার কোন খোঁজ পাচ্ছেন না। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা