সারাদেশ

সাজাপ্রাপ্ত আসামির স্বেচ্ছায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলী মনু (২৮) স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মানবাধিকার ব্যুরো’র সভাপতি গোলাম রব্বানী লিটন ও প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক আমিরুল হকে সহায়তায় ওই আসামিকে থানায় নিয়ে গিয়ে আত্মসমর্পণ করান।

মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলী মনুকে (২৮) পুলিশ ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি স্থানীয় রেল মাঠ থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন।

আইয়ুব আলী মনু শহরের চাঁদনগর মোববারক আলী সড়কের বাসিন্দা মাহমুদ আলীর ছেলে। গত ১ এপ্রিল তার অনুপস্থিতিতে আদলতে স্বাক্ষী-প্রমাণে প্রমাণিত হওয়ায় নীলফামারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহীন কবীর তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করেন।

মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিল। মানবাধিকার ব্যুরো’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহযোগিতায় ওইদিন তাকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করানো হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ করার সিদ্ধান্ত একটি ভালো উদ্যোগ। দণ্ডপ্রাপ্ত আসামিকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা