আগুন
সারাদেশ

গাজীপুরে পাটের গুদামে আগুন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বুধবার (২০ অক্টোবর) ভোরে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাটসহ গুদাম ঘরটি ভস্মীভূত হয়েছে।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শামীম ভূঁইয়া জানান, বুধবার ভোর পাচঁটা ৪০মিনিটে স্থানীয় জামালপুর বাজারে সেমিপাকা পাটের গুদামে আগুনের খবর পেয়ে আমাদের স্টেশনের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে যান এবং সকাল সাতটা ২৭মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

গুদামের মালিক মো. মোহসীনের দাবি গুদামে ৯শ’ মন পাট ছিল। আগুনে তাদের এ পাট ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মূল্য প্রায় ৩২লাখ টাকা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা