সড়ক দুর্ঘটনা
সারাদেশ

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২০ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম হায়দার আলী (২৯)। তিনি দিনাজপুর সদরের মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। অপর নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজ করার জন্য বাসে করে দিনাজপুর থেকে আসে। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে রাইস মিলে যাওয়ার পথে কোনো দ্রুতগামী যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ হতাহতরা সম্ভবত চাতাল শ্রমিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা