সারাদেশ

নাটোরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম 

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছা মর্জিনা খাতুনকে (৪৮) কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে আব্দুল বারীর বিরুদ্ধে।

বুধবার (২০ অক্টোবর) শিকারপুর নদীর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল বারী প্রতিবেশী মৃত লজের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গতকাল মঙ্গলবার ইউপি সদস্য মর্জিনার ছেলে সাদ্দামকে মারপিট করে একটি হাত ভেঙে দেয় প্রতিবেশী আব্দুল বারী, শাহাদত হোসেন, বুদ্দু মোল্লাসহ বেশ কয়েকজন। পরে আজ সকালে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছিল ইউপি সদস্য মর্জিনা বেগম। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। ঘটনার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ে কুপিয়ে রক্তাক্ত করে অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, আমার ছেলে সাদ্দাম ও আমাকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। আমি থানায় মামলা করব। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন ইসলাম বলেন, ইউপি সদস্য মর্জিনার বাম পায়ে কাটার চিহ্ন আছে। ঘাড়ে, ডান হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আশঙ্কামুক্ত আছেন।

অভিযুক্ত আব্দুল বারীর মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ইউপি সদস্যের ছেলেকে মারধরের ঘটনায় একটি মামলা করা হয়েছে। ইউপি সদস্যকে মারধর করার ঘটনা আমি শুনেছি। সরেজমিনে তদন্ত চলছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে আমরা টিম পাঠিয়েছি। ইউপি সদস্য এখনো কোন অভিযোগ করেননি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা