সারাদেশ

মোংলা বন্দরে জাহাজে পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে এসব জাহাজে পণ্য খালাস বন্ধ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও একটানা ভারী বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত ১৯টি বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মোংলা বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় এই মুহূর্তে ২০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে। কিন্তু সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর চ্যানেল ও বহির্নোঙরে ১৯টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। এসব জাহাজে কয়লা, সার, পাথর, চাল, মেশিনারি ও ক্লিংকারসহ (সিমেন্টের কাঁচামাল) বিভিন্ন পণ্য আছে।

তবে বন্দরের জেটিতে অবস্থান করা ‌ফেসকো আর্লিশ নামে বিদেশি জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজে বন্ধ থাকা পণ্য খালাস শুরু হবে বলে জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা