পীরগাছার রবিউল ইসলাম
সারাদেশ

প্রধানমন্ত্রীকে উপহার দিতে নৌকাগাড়ি

নিজস্ব প্রতিনিধি, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছার রবিউল ইসলাম রিপিয়ারিং ওয়ার্কশপের মালিক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে ব্যাটারিচালিত নৌকাগাড়ি তৈরি করেছেন। এটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন তিনি।

সাত আসনবিশিষ্ট গাড়িটি দেখতে বেশ সুন্দর, ডিজাইন বাহারি রঙের ও পরিপাটি। রবিউল ইসলাম উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জুর খাঁ গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে। তিনি রিপিয়ারিং ওয়ার্কশপের মালিক।

জানা গেছে, রবিউল ইসলামের পরিবারটি তেমন সচ্ছল নয়। তার এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। কোনো কিছু পাওয়ার আশায় নয়, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে গাড়িটি তিনি তৈরি করেছেন। গাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারলে শ্রম সার্থক হবে।

রবিউল ইসলাম জানান, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে ভালোবেসে উত্তরবঙ্গে এই প্রথম নৌকার আদলে গাড়িটি তৈরি করেছি। গাড়িটি তৈরি করতে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে। সময় লেগেছে প্রায় দেড় বছর। গাড়িটি তৈরি করতে দেড় বছর সময় লাগলেও এখন সময় লাগবে প্রায় এক মাস। কারণ প্রথম গাড়িটি আমি সময় নিয়ে তৈরি করেছি। পাঁচ ব্যাটারি বিশিষ্ট গাড়িটি এক চার্জে একশ কিলোমিটার চলে। তিন চাকাবিশিষ্ট গাড়িটি লোহা, বোর্ড বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা