সারাদেশ

পীরগঞ্জে বিশটি বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও কঠোর নজরদারির মধ্যেই এবার প্রায় বিশটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রংপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাত একটায় ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন, এমন গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত কিছু লোক প্রায় বিশটি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা