সারাদেশ

সাম্প্রদায়িক অপশক্তির শাস্তি দাবি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: সাম্প্রদায়িক অপশক্তির শাস্তি দাবি করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেছেন, বিশেষ ক্ষমতা আইনসহ এ জাতীয় আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনায় বিভিন্ন ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় আগামী ২৩ অক্টোবর শনিবার সারা বাংলাদেশের সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত গণ-অনশন ও অবস্থানের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

রানা দাশগুপ্ত বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং মট মন্দির গুলো যা ক্ষতি হয়েছে এটি পুনরায় নির্মাণ করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার মাধ্যমে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের দেশে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নকে বাধাগ্রস্থ করা। বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট করা এবং এই জাতীয় হামলার মধ্য দিয়ে সংখ্যালগুদের দেশত্যাগে বাধ্য করা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা