সারাদেশ

তিনতলা ভবনে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বায়োজিদে তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন গুরুতর দগ্ধ হয়েছেন। আহত দুই জনের শরীরেরই প্রায় ৭০ শতাংশ করে পুড়ে গেছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। তিনতলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি মসজিদ ও তৃতীয় তলায় একটি মাদরাসা রয়েছে। ভবনের নিচতলায় কয়েকটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। তবে ঠিক কি কারণে এ বিস্ফোরণ ঘটে তা এখনো জানা যায়নি।

জানা গেছে, বিস্ফোরণের সময় ঘরে দুই জন পুরুষ ছিলেন এবং ঘরের বাইরে দিয়ে একজন শিশু হেঁটে যাচ্ছিলো। মূলত তারাই ঘটনার কবলে পড়েন। পরে দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ইসরায়েল ইস্যুতে রাহুলের মন্তব্যে ভারতের রাজনীতিতে তোলপাড়!

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইসরায়েল ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্ক নিয়ে কংগ্রে...

পঞ্চগড়ে ৬,৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভা...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

ধ্বংসের পথে ফুলবাড়ীর নাওডাঙ্গা জমিদারবাড়ি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অবস্...

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা