সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন সিএনজি যাত্রী।

শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার উপজেলার জমিদারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাৎক্ষণিক নিহত সিএনজি চালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি-ট্রাক এলাকাবাসী আটক করলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দু’টি যানবাহন তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

তিনি আরো জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলা থেকে বেগমগঞ্জের চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওয়ানা দেয়। সিএনজি অটোরিকশাটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

চন্দ্রগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা