ইলিশ
সারাদেশ

৩১ জেলের কারাদণ্ড 

নিজস্ব প্রতিনিধিঃ দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ৪ অক্টোবর রাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩১ জন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম রকিবুল হাসান জানান, নিষেধাজ্ঞার ১৩তম দিনে জেলা প্রশাসনসহ শিবচর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার দুপুর থেকে পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১ জন জেলেকে আটক করা হয়।

তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০ হাজার ৫০০ মিটারের বেশি কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা