সারাদেশ

নড়াইলে মাদক মামলায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে মো. আজহারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আজহারুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া থানার দিগং বিশ্বাস পাড়ার খোরশেদ আলি বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের ওপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. আজহারুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক আইনে মামলা করেন পুলিশের এএসআই সুজন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার (১৭ অক্টোবর)এ রায় ঘোষণা করে আদালত।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা