সারাদেশ

মায়ের আগে মেয়ের জন্ম

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: মায়ের জন্মের দুই বছর আট মাস ছয়দিন আগে মেয়ের জন্ম হয়েছে। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে বরিশাল শহরে। সেটি বাস্তবে সম্ভব না হলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে মায়ের চেয়েও বেশি বয়স দেখানো হয়েছে মেয়ে সুমী তালুকদারের।

একারণে ৩৪ বছর বয়সেই তাকে অবসরে যেতে বলছে চাকরিদাতা প্রতিষ্ঠান। অকালে চাকরি থেকে অবসর নিতে হবে এমন আশঙ্কায় দিন কাটছে তার। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার।

জাতীয় পরিচয়পত্রে উল্লেখ করা ভুল বয়স সংশোধনের জন্য তার স্বামী নগরীর বরফকল বস্তির কবির তালুকদার একাধিকবার উপজেলা নির্বাচন অফিস, এমনকি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আবেদন করেও কোনো ফল পায়নি।

নগরীর ১০ নম্বর ওয়ার্ডের সেবা ক্লিনিক গলির বাসিন্দা মৃত আবুল সিকদারের মেয়ে সুমী আক্তারের বিয়ে হয় ১৯৯৯ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। এখন তার দুই ছেলে-এক মেয়ে। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৬২ সালের ২১ সেপ্টেম্বর।

সে অনুযায়ী এখন তার বয়স প্রায় ৫৯ বছর ১ মাস ২২ দিন। অথচ তার মা মাকসুদা বেগমের জন্ম তারিখ ১৯৬৫ সালের ১৫ জুলাই। সে অনুযায়ী সুমীর মায়ের বয়স ৫৬ বছর ৩ মাস ২৮ দিন। অর্থাৎ মায়ের চেয়ে মেয়ের বয়স ২ বছর ৮ মাস ৬ দিন বেশি।

এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা