সারাদেশ

তৃণমূলই আওয়ামী লীগের শক্তি

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আপনারা তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। এক এগারোর সময় কেন্দ্রীয় নেতাকর্মীরা বেঈমানি করলেও তৃণমূলের নেতাকর্মীরা ঠিক ছিলো বলেই বাংলাদেশে গণতন্ত্র আছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় তৃণমূল থেকে একজনের নাম কেন্দ্রে গেলে তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আবার একাধিক নাম গেলে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে প্রার্থীতা চূড়ান্ত করি। অনেক সময আবার যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী সবার নামই কেন্দ্রে পাঠানো হয়- এটা ঠিক নয়। গণতান্ত্রিক উপায়ে সংক্ষিপ্ত নামের তালিকা কেন্দ্রে পাঠানো উচিত।

বর্তমান সরকারের আমলে সড়ক বিদ্যুৎ এবং অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নসহ এই অঞ্চলের রাস্তা ঘাটের যে উন্নয়ন হয়েছে, তাতে ঢাকা থেকে এই অঞ্চলের মানুষ বেশি সুযোগসহ স্বাচ্ছন্দে বসবাস করছে। দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল নির্মাণ করা হবে এবং টানেলের দুই পাশে আধুনিক শহর গড়ে তোলা হবে। এতে এই অঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মতবিনিময়কালে এসব বলেন। দলীয় এক কর্মসূচীতে রাজবাড়ী যাওয়ার পথে শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বোয়ালমারী পৌরসভায় তিনি এই যাত্রা বিরতি করেন। বোয়ালমারী পৌরসভায় পৌরসভার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, শেখ রাসেল স্মৃতি সংসদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি এই মতবিনিময় করেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. জালাল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, প্যানেল মেয়র মো. মমিন খান, কাউন্সিলর মো. রাজিবুর রহমান বিপ্লব, কাউন্সিলর আব্দুস সামাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা