ছাত্রলীগ
সারাদেশ

ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় দুবৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় রিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২ কিশোর গ্রুপের সংঘর্ষ লাগে। এ সময় রয়েল বড়ুয়া মারপিট থামাতে এগিয়ে গেলে তার বুকের বাম অংশে ছুরিকাঘাত করা হয়। উপস্থিত মানুষজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, পেটের বাম পাশে ছুড়ি দ্বারা সোজা ভাবে আঘাত করা হয়েছে। অনেক রক্তরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে রেফার্ড করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় রিয়াজ (১৭) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত বাকি সকল দোষিদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

শিগগিরই দেশে ফিরব: শেখ হাসিনা

বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি শাসনামলের দি...

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেক...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা