সারাদেশ

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে ত্রিশালের দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত দশজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চেলেরঘাটে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

বিস্তারিত আসছে...

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা