ছবি: সংগৃহীত
সারাদেশ

ভারতে গেলো ২৩ মেট্রিক টন ইলিশ

নিজস্ব প্রতিনিধি, যশোর: দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। সরকারের বিশেষ অনুমতিতে এই ইলিশ পাঠানো হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার ২০ সেপ্টম্বর বাংলাদেশের ৫২ জন রফতানিকারকের প্রত্যেককে ৪০ টন করে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়।
আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। বুধবার প্রথম চালানে দুজন আমদানি কারক ২৩ টন ইলিশ ভারতে পাঠালেন।

ইলিশ রফতানিকারক ঢাকার ইউনিয়ন ভ্যান্সারসহ দুটি প্রতিষ্ঠান। আমদানিকারক ভারতের সিদ্ধেশরী ইন্ডিয়া। পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিঅ্যান্ডএফ এজেন্ট বিশ্বাস এন্টারপ্রাইজ।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা