ফাইল ছবি
সারাদেশ

ধানক্ষেতে মিললো নারী ইউপি সদস্যের লাশ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতি গ্রামের ধানক্ষেত থেকে রেশমা খাতুন (৩৮) নামে এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রেশমা খাতুন উপজেলার মথুরাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, বিকেলের দিকে কুড়িগাতি এলাকার স্থানীয় লোকজন জমির ধারে ঘাস কাটতে যান। এ সময় ধানক্ষেতের ভেতরে নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় অবহিত করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন গত শনিবার বিকেলে চিকিৎসার জন্য শেরপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরেননি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা