লাল কোরাল
সারাদেশ

এক জালে ধরা পড়লো ১৯৮ লাল কোরাল

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিন চ্যানেলে মোহাম্মদ আইয়ুবের (৪৩) ট্রলার এফবি রিয়াজ থেকে ফেলা জালে এক সঙ্গে ১৯৮টি লাল কোরাল মাছ ধরা পড়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টায় মাছগুলো ধরা পড়ে। শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে মাছগুলো বিক্রির জন্য আনা হয়। একেকটি মাছের ওজন সাড়ে তিন থেকে চার কেজি। একত্রে ওজন প্রায় সাড়ে ১৭ মণ। এর মধ্যে ১৮০টি মাছ বিক্রির জন্য দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা।

ট্রলারমালিক মোহাম্মদ আইয়ুব জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে তার এফবি রিয়াজ ট্রলারটি ছেড়ে যায়। মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে ট্রলারটিতে নয়জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় সেন্ট মার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল বসান। সকালে জাল উঠিয়ে দেখা যায় তাতে ১৯৮টি লাল কোরাল মাছ ধরা পড়েছে।

বাংলাদেশে এই মাছ কোরাল ও ভেটকি দুই নামেই পরিচিত। তবে চট্টগ্রামের স্থানীয় লোকজন এই মাছকে লাল পানসা, রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে চেনে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা