-প্রতীকী ছবি
সারাদেশ

নাটোরে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হাসান আলী (৫৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রাশিয়া বেগমকে (৪৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়া জানান, হাসান আলী পীর-মুর্শিদের ভক্ত। দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে হাসান আলী ধারালো হাসুয়া দিয়ে রাশিদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।

দুপুর ১২টার দিকে বাড়ির পাশের এক বাগানে বিষপান করেন হাসান আলী। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মনসুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাশিদা বেগমের অপারেশন চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা